spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছেন বাইডেন: দাবি হোয়াইট হাউসের

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য, সাম্প্রতিক দিনগুলিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের বরাত দিয়ে শুক্রবার এমনটিই জানায় রয়টার্স।

হোয়াইট হাউসের সাংবাদিকদের বাইডেন বলেন, “আমি গত কয়েকদিন ধরে ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে বিস্তৃত আলাপ করেছি, প্রতিটি আলাপ প্রায় ঘন্টা খানেক সময় ধরে হয়েছিল। এবং আমি এটা উপলব্ধি করেছি যে জিম্মিদের বের করে আনার জন্য গাজ্জায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন।”

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাফাহ’তে ইসরাইলি অভিযান সম্পর্কে কথা বলেছেন এ দুই নেতা। যেখানে নেতানিয়াহুকে বাইডেন বলেন, রাফাহ’তে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য বিশ্বাসযোগ্য ও কার্যকরী পরিকল্পনা ছাড়া সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ