ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৬০ ও উগ্রপন্থি বসতি স্থাপনকারী দলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ।
আল আকসা প্রাঙ্গণ জবরদখল এবং পশ্চিমতীরে অবৈধভাবে বসতি স্থাপনের অপরাধের সাথে জড়িত থাকায় সংস্থাগুলোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠনটি।
একই বৈঠক থেকে ২২ ইসরাইলী ব্যক্তির বিরুদ্ধেও ফিলিস্তিনি মানুষের ওপর গণহত্যার অভিযোগ এনেছে আরব লীগ। এবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে চায় সংস্থাটি।
আর দখলদার ইসরাইলকে বসতি স্থাপন ও আগ্রাসনের কাজে সহায়তা করা ৯৭টি কোম্পানিকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগের নেতারা। লিগভুক্ত দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত ব্যবস্থা নেবে।
ফিলিস্তিনের গাজ্জায় ইসরাইলী আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ শহীদ হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। খাবার ও সুপেয় পানির অভাবে ভুগছেন অনেকে। এর মাঝেই জাতিসংঘে ফিলিস্তিনি সহায়তা বিষয়ক তহবিলে সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ।
সূত্র: প্রেস টিভি











