spot_img
spot_img

গাজ্জায় ৪ বছরের উপরে সকল শিশুকে না খাইয়ে রাখার প্রস্তাব দিল মোসাদের সাবেক কর্মকর্তা

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ৪ বছরের উপরে সকল শিশুই ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থক। আর তাই ৪ বছরের উপরের সকল শিশুকে না খাইয়ে রাখার প্রস্তাব দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ‘বন্দী ও নিখোঁজ বিভাগের’ সাবেক প্রধান রামি ইগ্রা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ইগ্রা বলেন, “গাজ্জার প্রত্যেকেই এই যুদ্ধে জড়িত। তারা সবাই হামাসের পক্ষে ভোটদান করেছে। ৪ বছরের উপরের প্রত্যেকেই হামাসের সমর্থক। আর আমাদের লক্ষ্য হল এই সমস্ত জনগণকে হামাসের সমর্থক থেকে বিরোধীতে রুপান্তরিত করা।”

তিনি আরো বলেন, গাজ্জার সকলেই দোষী। তারা সবাই ইসরাইলের সম্মিলিত শাস্তির নীতির আওতায় পড়ে। যার মধ্যে রয়েছে তাদের খাদ্য, ঔষধ ও জরুরি মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া।

ইগ্রা বলেন, “আমি গাজ্জার ফিলিস্তিনিদের বেসামরিক নাগরিক হিসেবে বর্ণনা করার সাথে সহমত নই। সেখানে কোন বেসামরিক নাগরিক নেই। কারণ হামাস ও এসব জনগণের মধ্যে কোন পার্থক্য দেখা যায় না।”

উল্লেখ্য, গাজ্জায় সাধারণ নাগরিকদের নিয়ে ইসরাইলের পক্ষ থেকে এমন মন্তব্যের বিষয়টি নতুন কিছু নয়। গত বছরের অক্টোবরে ইসরাইলের অভ্যন্তরে ঢুকে আল আকসা ফ্লাড নামক বিস্ময়কর অভিযান পরিচালনা করে হামাস। এরপর ইসরাইলের প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ বলেছিলেন, “এই হামলার সাথে গাজ্জার সকল মানুষ জড়িত।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ