spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোন চুক্তির বিষয়ে কথা হবে না: ইসমাইল হানিয়াহ

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না করা পর্যন্ত কোন চুক্তির বিষয়ে কথা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন থামানো, পুরোপুরি অবরোধ উঠিয়ে নেওয়া, মানবিক সহায়তা সামগ্রী প্রবেশ, নিরাপত্তা ও পুনর্গঠনের জন্য মধ্যস্থতাকারীদের সাথে সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “হামাস এই সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সম্পূর্ণ নমনীয়তা দেখিয়েছে। তবে এই ইস্যুতে কৌশল ও বিড়ম্বনা তৈরি করেই চলেছে ইসরাইল, যা আমাদের জনগণকে উদ্বিগ্ন করছে।”

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জায় অন্যায় অবরোধ উঠিয়ে নেওয়া, আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, দখলদার সেনাবাহিনী প্রত্যাহার, অনাহার নীতির অবসান, গাজ্জা পুনর্গঠনের প্রতিশ্রুতি এবং বিশেষ করে উত্তর গাজা উপত্যকার বাস্তুচ্যুতরা যতক্ষণ না পর্যন্ত পূণরায় বাড়িতে ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোন চুক্তিই গ্রহণ করবে না হামাস।”

হানিয়াহের মতে, এই সমস্ত প্রয়োজনীয়তা মানবিকতার মধ্যে পড়ে। শুধু তাই নয়, এসকল বিষয় জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের দ্বারাও সমর্থিত। আর তাই দখলদার ইসরাইলকে অবশ্যই এ সকল বিষয় মেনে নিতে হবে।

উল্লেখ্য, গাজ্জায় একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার ও মিশর। গত সপ্তাহে কায়রোতে এ নিয়ে ইসমাইল হানিয়াহের সঙ্গে বৈঠকে বসলেও কোন সুরাহা হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ