spot_img
spot_img

মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করল ২৫ হাজার মুসল্লি

ফিলিস্তিনের অধিকৃত জেরুজাসালেমের পবিত্র মসজিদুল আকসায় ২৫ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছে।

গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বিধি-নিষেধ উপেক্ষা করে তারা মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়ে।

গত ৭ অক্টোবর গাজ্জায় দখলদার ইসরাইলের হামলা শুরুর পর এটিই ছিল সর্ববৃহৎ জুমার জামাত। যারা মসজিদে প্রবেশ করতে পারেনি তারা শহরের আশপাশের রাস্তায় নামাজ পড়ে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জেরুজালেমের ইসলামিক আওকাফ বিভাগ।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আমাদের পরিসংখ্যান অনুসারে ইসরাইলের কড়া নিয়ন্ত্রণের মধ্যেও ২৫ হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়েছে। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এবারই সর্বোচ্চসংখ্যক মুসল্লি মসজিদে নামাজ পড়তে সক্ষম হয়। তা ছাড়া সাড়ে চার মাস ধরে জেরুজালেম নগরীসহ পবিত্র মসজিদুল আকসার প্রবেশপথে ইসরাইলী পুলিশ চেকপোস্ট স্থাপন করে রেখেছে।

এর মাধ্যমে তরুণদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে শহরের আনাচ-কানাচে টহল দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। জুমার নামাজের পর শহীদদের জন্য গায়েবি জানাজা ও দোয়া করা হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ