কোনভাবেই থামছে না ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর বর্বর হামলা। এবার গাজ্জায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যা ও আহত করেছে তারা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আল-জাজিরার দ্বারা যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে- ফিলিস্তিনিরা উত্তর গাজ্জায় মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করার সময় ইসরাইলি বাহিনীর আক্রমণের শিকার হওয়ার পর পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ত্রাণের জন্য অপেক্ষারত একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত একজন ফিলিস্তিনি শহীদ এবং আরো অনেকে আহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলাকালে অবরুদ্ধ এ ভূখণ্ডে কমপক্ষে ২৮ হাজার ৯৮৫ জন শহীদ হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলী বাহিনীর হামলায় ১২৭ জন শহীদ হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৮ হাজার ৮৮৩ জন আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা











