spot_img
spot_img

গাজ্জা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা ইসরাইলের রাজনৈতিক লক্ষ্য: ইসরাইলি অর্থমন্ত্রী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় বের করে দিতে চায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আর তাইতো এটিকে কাঙ্খিত রাজনৈতিক লক্ষ্য বলেও ঘোষণা দিয়েছেন অবৈধ দেশটির উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

সোমবার একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্মোট্রিচ।

তিনি বলেন, “ইসরাইলের রাজনৈতিক লক্ষ্য হল গাজ্জায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা। সেই সঙ্গে অবরুদ্ধ ছিটমহল থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসী হতে বাধ্য করা এবং গাজ্জার নিয়ন্ত্রণ হাতে নেওয়া।”

স্মোট্রিচ আরো বলেন, “গাজ্জা উপত্যকা ধ্বংস করা ইসরাইলের অন্যতম লক্ষ্য। আগামী কয়েক বছর ধরে পুরো গাজ্জায় অভিযান চালাবে ইসরাইলি বাহিনী। সেই সঙ্গে এর নিয়ন্ত্রণও থাকবে তাদের উপর। এটা এজন্য যে, সেখান থেকে ইসরাইলি নাগরিকদের জন্য যেন কোন ধরনের নিরাপত্তা হুমকি মাথাচাড়া না দিতে পারে।”

সংবাদ সম্মেলনে, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতাও করেছেন এই উগ্রবাদী নেতা।

যদিও গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনার চুড়ান্ত করার চেষ্টা করছে আরব ও যুক্তরাষ্ট্র। যার মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টিও রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ