অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সামরিকভাবে পরাজিত করতে পারবে না ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিরতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিও জোর দেন জোসেফ বোরেল।
তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত ও ইউক্রেনের বিষয়টি সমাধানের জন্য একটি ঐক্যবদ্ধ ভূ-রাজনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।
বোরেলের মতে, এই ইস্যুগুলো সমাধানের জন্য যথেষ্ট পন্থা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। তবে সমস্যা হল প্রতিটি দেশই তার দেওয়া সমাধান কার্যকর করতে চায়।
তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ দিকনির্দেশনা ছাড়া মধ্যপ্রাচ্যের বুকে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর











