spot_img
spot_img

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মঙ্গলবার (১২ মার্চ) মধ্যরাতে এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের পর আগুন লাগে। এই কাঁচাবাজারটির ভেতর মুদিসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল।

আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ