spot_img
spot_img

ইসরাইলী হামলায় বিধ্বস্ত মসজিদের চারপাশে নামাজ পড়ছেন ফিলিস্তিনিরা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বিমান হামলায় বিধ্বস্ত মসজিদের চারপাশে বা ধ্বংসাবশেষের মধ্যেই ফিলিস্তিনি মুসলিমরা নামাজ আদায় করছেন।

সোমবার রমজানের প্রথম দিন থেকেই তারা এভাবে নামাজ আদায় করছেন। দেখা গেছে, সোমবার গাজ্জায় বিধ্বস্ত একটি মসজিদে নামাজের নিয়তে হাত বেঁধে একজন ইমামের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, কিছু ফিলিস্তিনি পুরুষ নামাজ আদায় করেন। এর আগে রোজার মাসে মসজিদের ধংসস্তুপের মধ্যে নামাজ আদায়ের এমন দৃশ্য কখনো দেখেনি ফিলিস্তিনবাসী।

যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল জুড়ে অস্থায়ী শিবিরে বসবাসকারী অনেকেই নামাজে অংশ নিতে পরেননি। তারা তাদের পরিবারের জন্য কিছু খাবারের সন্ধানে রাস্তায় নামেন।

ইসরাইলী বাহিনীর স্থল অভিযানে খান ইউনিসে নিজ পরিবারের জন্য তৈরি করা এক বাড়ির মালিক জাকি হুসেইন আবু মনসুর বলেন, আমার ইচ্ছে হয়, বিমানগুলি আমার ওপর বোমা ফেলুক এবং আমি তাতে মারা যাই।

৬৩ বছর বয়সী মনসুর এএফপিকে বলেন, এই জীবনের চেয়ে মরে যাওয়া ভালো। কখনও কখনও আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বাজারে দেখি, কিন্তু আমরা সেগুলি কিনতে অক্ষম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ