spot_img
spot_img

ফিলিস্তিনি কিশোরকে স্নাইপার দিয়ে নৃশংসভাবে হত্যা করল ইসরাইল বাহিনী, নিহত আরো ৩

মঙ্গলবার (১২ মার্চ) সারারাত ধরে পশ্চিম তীরের জেনিন শহরের বিভিন্ন স্থানে হামলা, ধড়পাকড় ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। এসময় ১৩ বছর বয়সী এক কিশোরকে স্নাইপার রাইফেলের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করেছে দখলদার বাহিনী।

ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতের অভিযানে মোট ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৩ জন ফিলিস্তিনিকে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

ইসরাইলি স্নাইপারের গুলিতে নিহত কিশোরের নাম রামি হামদান আল-হালহুলি (১৩ বছর)। তিনি আল-কুদসের উপকণ্ঠে অবস্থিত শুফাত শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।

নিহত অন্য দুজন হলেন, ১৬ বছর বয়সী আবদুল্লাহ মামুন আসাফ ও জাইদ ওয়ার্দ খলীফাহ (২৩)। এ দুইজনকে আল কুদসের ৯.৫ কিলোমিটার দূরে অবস্থিত আল-জিব গ্রামে হত্যা করা হয়।

এদিকে, এর ঠিক ঘন্টাখানেক আগে, জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি স্বাধন করে দখলদার বাহিনী। বাসিন্দাদের বিভিন্ন অবকাঠামো ভেঙে দিয়েছে তারা।

অন্যদিকে, জেনিন শহরের সরকারি হাসপাতালের সামনে ধ্বংসযোগ্য চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এমনকি তারা হাসপাতালের ভিতরে ঢুকে জরুরী বিভাগের সামনেও এলোপাথাড়ি গুলি চালায়। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবরে হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েই চলেছে দখলকৃত পশ্চিম তীরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪০০ ফিলিস্তিনি কে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ