spot_img
spot_img

গাজ্জায় দুই সপ্তাহে ৪০০ এর বেশি ত্রাণপ্রার্থীকে হত্যা করল দখলদার ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় টানা ৫ মাসের বেশি সময় ধরে নির্বিচার আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। টানা ৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলী বাহিনীর নির্বিচার হামলা ও অভিযানে গাজায় বিরাজ করছে তীব্র মানবিক সংকট। গত দুই সপ্তাহে ইসরাইলী বাহিনী গাজ্জায় ত্রাণের অপেক্ষায় থাকা ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

জাতিসংঘের বিভিন্ন এজেন্সি বেশ আগে থেকেই বলে আসছিল, অবরুদ্ধ উপত্যকাটিতে বাসিন্দাদের ক্ষুধা-তৃষ্ণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল। আগ্রাসনের ১৫৮ দিন পেরিয়ে এসে এবার সেই কথা স্বীকার করলো ইসরাইলের মিত্রপক্ষ ইউরোপীয় ইউনিয়নও।

এর মধ্যে গতকালও রমজানের দ্বিতীয় দিনে ত্রাণের জন্য অপেক্ষমানদের ভীড়ে হামলা চালিয়ে ১১ জন ক্ষুধার্তকে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজ্জার কুয়েত গোলচত্বরে ইসরাইলী বাহিনীর এ নৃশংস হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের প্যারামেডিকরা।

জাতিসংঘের হিসেব বলছে, গত ৭ অক্টোবর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজ্জায় এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ১৫৯ দিনের এ নির্বিচার হামলা আর অভিযানে অবরুদ্ধ উপত্যকাটির ৮০ শতাংশই এখন বসবাসের অযোগ্য, যেখানে ক্ষুধার হার ১০০ শতাংশে দাঁড়িয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ