ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীতে কর্মরত দক্ষিণ আফ্রিকার নাগরিকরা দেশে ফিরলেই তাদের গ্রেফতার করা হবে বলে সতর্কতা জারি করেছে কেপটাউন।
গত সপ্তাহে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একটি অনুষ্ঠানে এ বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর।
তিনি বলেন, “যারা দক্ষিণ আফ্রিকান হয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষে লড়াই করছে তাদের সতর্ক করে আমি ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করেছি। আপনি যখন বাড়িতে আসবেন, আমরা আপনাকে গ্রেফতার করব। আমরা এজন্য প্রস্তুত আছি।”
উল্লেখ্য, নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির অভিযোগ, ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা বিষয়ক আইন লংঘন করেছে ইসরাইল।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











