spot_img
spot_img

গাজ্জার দুর্ভিক্ষের জন্য দায়ী ইসরাইল: ইউরোপীয় ইউনিয়ন

অবরুদ্ধ গাজ্জা উপত্যকা ইতিমধ্যে একটি মানবসৃষ্ট দুর্ভিক্ষ কবলিত রাজ্যে পরিণত হয়েছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। আর এজন্য তিনি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকেই দায়ী করেছেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মানবিক সহায়তা ফোরাম ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বোরেল বলেন, “গাজ্জায় দুর্ভিক্ষ যে অনেক দূরে বিষয়টি এমন নয়। গাজ্জা ইতিমধ্যে একটি দুর্ভিক্ষ কবলিত রাজ্যে পরিণত হয়েছে যা হাজার হাজার মানুষকে আক্রান্ত করেছে। এটি সত্যিই অগ্রহণযোগ্য যে, অনাহারকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল।”

তিনি আরো বলেন, গাজ্জা খুব দ্রুত হাইতি, সোমালিয়া, সিরিয়া ও মসুলে পরিণত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গাজ্জায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল বলে অভিযোগ করেছিলেন জোসেফ বোরেল। বোরেলের মতে, গাজ্জায় ইসরাইল কতৃক মানবিক সহায়তা প্রদানের উপর নিষেধাজ্ঞার ফলেই দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে গাজ্জায় পুষ্টির অভাবে শিশুদের মৃত্যুর বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

খুব শীঘ্রই গাজ্জায় একটি যুদ্ধ বিরতি অনুমোদন দেবে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বলেও আশা করছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ