ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপ্যতকা ও মিশরীয় সীমান্তবর্তী রাফাহ শহরে মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে ২০ ফিলিস্তিনি শহীদ ও অনেকে আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ শহর ও গাজ্জা উপত্যকার কেন্দ্রীয় অংশে বিমান হামলা চালায় ইসরাইলী বাহিনী। এর মধ্যে রাফাহ শহরে চালানো হামলায় ১৪ জন শহীদ হন। অন্যদিকে, মধ্য গাজ্জার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অংশে পৃথক বিমান হামলায় আরও ছয়জন প্রাণ হারান। উভয় ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
এদিকে, গাজ্জা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে মধ্য গাজ্জার দেইর আল-বালাহ শহরেও বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
সূত্র: রয়টার্স











