spot_img
spot_img

গাজায় দুর্ভিক্ষ আসন্ন, নজিরবিহীন সংকট : জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গাজ্জার অর্ধেক বাসিন্দাই ভয়াবহ ক্ষুধায় জর্জরিত। জরুরি পদক্ষেপ না নিলে মে মাস নাগাদ গাজ্জার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে।

সোমবার (১৮ মার্চ) জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি এ বিষয়ে হুঁশিয়ার করেছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান কিন্ডি ম্যাককেইন বলেছেন, এ মুহূর্তে গাজ্জায় লোকজন অনাহারে মারা যাচ্ছে। গাজ্জায় ক্ষুধা ও অপুষ্টির সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশনের (আইপিসি) হিসাবে গাজ্জার মোট জনসংখ্যার অর্ধেক ১১ লাখ লোক ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছে।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (ফাও) উপমহাপরিচালক বেথ বেচডল বলেন, মোট জনসংখ্যার ৫০ শতাংশই ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। তারা দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে আছে। পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর উত্তর গাজায়। এখানে মধ্য মার্চ থেকে মে মাসের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে ত্রাণের অবাধ প্রবেশের সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সময় নষ্ট করার মতো সময় নেই।

গ্রিফিথস আরও বলেন, দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যর্থতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জায় মাথা নত করা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ