spot_img
spot_img

আমেরিকার হুঁশিয়ারি উপেক্ষা করে রাফাহতে হামলা করল ইসরাইল

আমেরিকার হুঁশিয়ারি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার শেষ নিরাপদস্থল রাফাহ শহরে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে রাফাহতে চালানো বিমান হামলায় ১৪ জন শহীদ ও অনেকে আহত হন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাফাহ শহরে হামলার পরিকল্পনা ও সৈন্যদের অনুমতি দেওয়ার কথা আগেই জানিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরাইলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তোলে আমেরিকার।

সোমবার (১৮ মার্চ) ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, রাফাহতে বড় ধরনের হামলা চালানো “গুরুতর ভুল” হবে। পরে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, রাফাহ শহরে ইসরাইলের আক্রমণের পরিকল্পনা ও সম্ভাব্য “বিকল্প পদ্ধতি” নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহুকে তার জ্যেষ্ঠ্য কর্মকর্তাদের একটি দলকে আমেরিকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। ‍কিন্তু তার আগেই শহরটিতে হামলা চালালেন নেতানিয়াহুর দখলদার বাহিনী।

এ বিষয়ে সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, জো বাইডেন রাফাহতে ইসরাইলের বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে খুবই গভীরভাবে উদ্বিগ্ন। এমনিতেই চলমান হামলা গাজ্জায় সৃষ্ট মানবিক সংকটকে চরম পর্যায়ে নিয়ে গেছে। তার মধ্যে গাজার শেষ নিরাপদ স্থান রাফাহ শহরে হামলা চালালে পরিস্থিতি আরও খারাপ হবে ও ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ