spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধ বিরতির আলোচনায় হচ্ছে না কোন অগ্রগতি: হামাস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান সংঘাতে একটি যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনায় কোন ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন কর্মকর্তা।

এই কর্মকর্তার মতে, গাজ্জায় একটি যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত হামাস। এজন্য যাবতীয় শর্তাবলী উল্লেখ করে মধ্যস্থতাকারী কাতার ও মিশরের মাধ্যমে ইসরাইলের নিকট পাঠানো হয়েছে। তবে যুদ্ধ বিরতির জন্য গড়িমোশি করছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য হামাসের পক্ষ থেকে যে শর্তাবলী গুলো উল্লেখ করা হয়েছে তা ‘অবাস্তব।’ যদিও তিনি এই বিষয়ে আলোচনার জন্য দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রদানকে কাতারের রাজধানী দোহায় পাঠিয়েছিলেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ