তীব্র ক্ষুধা, অবরোধ ও রোগব্যাধিই মূলত গাজ্জার ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য প্রধান ঘাতক হয়ে উঠবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন সংস্থা ইউএনআরডাব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি।
বুধবার এক্স বার্তায় তিনি এই বাস্তবতা তুলে ধরেন।
ফিলিপ লাজারিনি বলেন, যথাযথ ঔষধ, স্বাস্থ্য সরঞ্জাম ও মানবিক সহায়তা পৌঁছানোর মাধ্যমে মানবসৃষ্ট এই বিপর্যয় থেকে এখনো গাজ্জার ফিলিস্তিনিদের রক্ষা করার সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে মানবিক উদ্দেশ্যের প্রতি বেশি জোর দেওয়া উচিত আন্তর্জাতিক বিশ্বের।
উল্লেখ্য, দুর্ভিক্ষের কবলে পড়া গাজ্জায় ইউএনআরডাব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনিকে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল। পাশাপাশি সংস্থাটির মূল ভবন লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
সূত্র: প্রেস টিভি











