ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেডের হামলায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১ স্নাইপার নিহত।
বৃহস্পতিবার (২১ মার্চ) এক বিবৃতিতে একথা জানায় স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
বিবৃতিতে বলা হয়, শিফা হাসপাতাল কমপ্লেক্স এরিয়া অবরোধে অংশগ্রহণকারী এক ইসরাইলী স্নাইপারকে ১২.৭ ক্যালিবার বুলেটের আঘাতে হত্যা করতে সক্ষম হয়েছে কাসসামের মুজাহিদীনদের স্নাইপাররা।
উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ৫ মাসেরও বেশি সময় ধরে গণহত্যা পরিচালনা করে আসছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এখন পর্যন্ত নারী-শিশু সহ ৩১ হাজার ৯৮৮ বেসামরিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা। আহত করেছে ৭৪ হাজার ১৮৮ নিরীহ ফিলিস্তিনিকে।
এছাড়া সর্বাত্মক অবরোধ অব্যাহত রাখায় ধীরে ধীরে পূর্ণ মাত্রার দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে অঞ্চলটির জনগণ। খাদ্যাভাব, অপুষ্টি ও পানিশূন্যতার ফলে এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ইসরাইলী অবরোধ অব্যাহত থাকায় খাদ্যভাবের ফলে ইতিমধ্যে ২ লক্ষ ২০ হাজার ফিলিস্তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছে এসব শিশুরা।
এছাড়া সতর্ক করা হয় যে, গাজ্জায় ইসরাইলী অবরোধ ও যুদ্ধ অব্যাহত থাকলে অবিলম্বে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ দেখা দিতে পারে অঞ্চলটিতে। যার ফলে চলমান মানবিক বিপর্যয়ের আরো অবনতি ঘটবে।
অপরদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে, অপুষ্টি জনিত মৃত্যু ঝুঁকিতে থাকা নারী ও শিশুর সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭৬ হাজারে পৌঁছেছে, যা গাজ্জার মোট জনসংখ্যার ২৫ শতাংশ!
সূত্র: আল জাজিরা











