spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটি আজ

গাজ্জায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। যদিও আমেরিকা তার ভেটো ক্ষমতা দিয়ে জাতিসংগের আগের সব প্রস্তাব বাতিল করেছে।

গাজ্জায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে ফের একটি খসড়া প্রস্তাব পেশ করবে জাতিসংঘ। এটা হামাসের হাতে বন্দি ইসরাইলী জিম্মিদের মুক্তির সঙ্গে সম্পর্কিত বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন প্রতিনিধি।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের মুখপাত্র নেট ইভান্স এক বিবৃতিতে বলেন, জিম্মি চুক্তির অংশ হিসেবে গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করবে মার্কিন প্রস্তাব।

ইসরাইলের প্রধান সমর্থক আমেরিকা। আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগ করে ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির একাধিক আহ্বান বাতিল করে দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ