মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও অবরুদ্ধ গাজ্জা উপত্যকার রাফাহ শহর আক্রমণের জন্য পুনরায় হুমকি দিয়েছেন ইসরাইলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোন ডার্মার।
তিনি বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা বিশ্ব এর বিরোধীতা করলেও রাফাহ আক্রমণ থেকে বিরত থাকবেনা ইসরাইলি বাহিনী।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যান্ত ঘনিষ্ঠ এই মন্ত্রী এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য সামনের সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও জানা গেছে।
রাফাহ শহরে বর্তমানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছে। সেই সঙ্গে অবরুদ্ধ ছিটমহলের প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ ও বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। আর এমন সময় সেখানে হামলা চালালে বড় সংখ্যক ফিলিস্তিনি নিহত হবে বলে আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র: মিডল ইস্ট মনিটর











