spot_img
spot_img

গাজ্জায় প্রবেশের অপেক্ষায় ৭ হাজার ত্রাণবাহী ট্রাক

গাজ্জায় ত্রাণ সরবরাহের জন্য উত্তর সিনাইয়ে অন্তত সাত হাজার ট্রাক অপেক্ষা করছে।

শনিবার (২৩ মার্চ) উত্তর সিনিয়াইয়ের গভর্নর মোহামেদ শৌশা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছিলেন, ইসরাইলের পরিদর্শন প্রক্রিয়ার কারণে ত্রাণবাহী ট্রাকগুলো আটকে আছে।

এদিকে গাজ্জার সীমান্তবর্তী মিশরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখানে তার সঙ্গে থাকবেন শৌশা।

গাজ্জায় সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোরের পর এখন পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় অন্তত ১৩৬ সাংবাদিক নিহত হয়েছেন। সম্প্রতি গাজ্জায় ইসরাইলী বাহিনীর তাণ্ডব যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। এরই মধ্যে সেখানে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলী বাহিনী, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলী বাহিনীর হামলায় ৩২ হাজার ৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৪ হাজার ২৯৮ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ