spot_img
spot_img

ঢাকায় পৌঁছেছেন দেওবন্দের মুহতামিম

ঢাকায় এসে পৌছেছেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতী আবুল কাসেম নোমানী।

আজ রবিবার (২৪ মার্চ) সকাল ৯টা ২৫ মিনিটে বিমানযোগে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় তাকে অভর্থনা জানান ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মুফতী মাহমুদ রাজস্থানী, মুফতী শাহেদ রাহমানী ও মুফতী আরশাদ রাহমানী প্রমূখ।

মুফতী আবুল কাসেম নোমানী ঢাকা থেকে সরাসরি বগুড়া জামিল মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানাগেছে। সেখানে তিনি তিনদিন ই’তেকাফ করবেন। তারপর ২৬ শে মার্চ তিনি ফিরে যাবেন দেওবন্দে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ