গণহত্যার অংশ হিসেবে অবরুদ্ধ গাজ্জার আল আমাল হাসপাতালে বর্বরোচিত হামলা শুরু করেছে ইসরাইল।
রবিবার (২৪ মার্চ) ফিলিস্তিন রেডক্রিসেন্টের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, খান ইউনুসের আল আমাল হাসপাতাল ঘেরাও করে সামরিক অভিযান শুরু করেছে দখলদার ইসরাইল। পুরো হাসপাতাল সামরিক যুদ্ধযান দিয়ে অবরোধ করে রেখেছে ইসরাইলী সেনারা। হামলা শুরু করেছে এর পার্শ্ববর্তী এরিয়ায়। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আশপাশের বাড়িঘর।
উল্লেখ্য, ৫ মাসের অধিক সময় ধরে চলমান এই গণহত্যায় এখন পর্যন্ত ৩২ হাজার ২২৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নিহতদের অধিকাংশই হলো নারী ও শিশু।
সূত্র: আল জাজিরা











