স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপের চারটি দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথভাবে এ ঘোষণা দিয়েছেন চারটি দেশের নেতারা।
এক যৌথ বিবৃতিতে এই নেতারা জানিয়েছেন, “এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। যেখানে ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণ পাশাপাশি শান্তি ও নিরাপত্তা বজায় রেখে বসবাস করবে। এবিষয়ে আমরা চারটি দেশের প্রধান ঐক্যমত পোষণ করি।”
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা বলেন, “স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়ার মতো আমরাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতি সম্মত হয়েছি। তবে এর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হতে। আর উপযুক্ত পরিবেশ তৈরি হলে আমরা তাদের স্বীকৃতি প্রদান করব।”
বৈঠকে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা বৃদ্ধির প্রয়োজনের বিষয়েও সম্মত হয়েছে চার দেশের নেতারা।
সূত্র: ইসরাইল ন্যাশনাল নিউজ











