spot_img
spot_img

ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করে দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞ ফ্রাঞ্চেস্কা আলবানিজ।

তিনি দখলদার ইসরাইলের ‍বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানও জানান।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ এই দূত মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে “দ্য অ্যানাটমি অব এ জেনোসাইড” নামে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

আলবানিজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জায় চালানো ইসরাইলের আগ্রাসন গণহত্যা চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরাইল ফিলিস্তিনিদেরকে একটি গোটা গোষ্ঠী হিসেবে কিংবা আংশিকভাবে ধ্বংস করতে কাজ করেছে। যেটি গণহত্যা কনভেনশনের মূল বৈশিষ্ট্য।

আলবানিজ বলেন, মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে রিপোর্ট করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজ্জায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধ করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ