spot_img
spot_img

পবিত্র রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র রমজান মাসের শেষ জুমা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণসহ আশপাশ।

শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়।

আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতা চেয়ে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।

এর আগে মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদে আসা শুরু করেন বেলা ১১টা থেকে। দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ ভরে যায়।

নামাজের সময় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। পাশে খোলা জায়গা ও মার্কেটের ভেতরে কাতার করে নামাজ আদায় করেন অনেকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ