spot_img
spot_img

ইসরাইলী বাহিনী সরে যাওয়ার পর বিধ্বস্ত খান ইউনিসে ফিরছেন ফিলিস্তিনিরা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী সরে যাওয়ার পর গাজ্জার উপত্যকার দক্ষিণাঞ্চলীয় বিধ্বস্ত খান ইউনিস শহরে ফিরছে ফিলিস্তিনিরা।

দখলদার ইসরাইলী প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ত বলেছেন, গাজ্জা থেকে রোববার ইসরাইলী বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এই কাজটি করা হয়েছে ভবিষ্যতে সামরিক অভিযানের কথা চিন্তা করেই। বিশেষ করে, দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে অভিযান চালানোর জন্য।

এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে গাজ্জায় মানবিক সাহায্যপণ্য নিয়ে প্রবেশের জন্য ৩২২টি ট্রাককে কারেম আবু সালেম ও রাফাহ ক্রসিং অতিক্রমের অনুমতি দিয়েছে ইসরাইল। এসব ট্রাকে রয়েছে পানি, চিনি, আটাসহ অন্যান্য অত্যাবশ্যক পণ্য, যা ফিলিস্তিনিদের জন্য এখন খুবই প্রয়োজন। তবে এসব ট্রাকের কোনোটিকেই গাজার উত্তর অংশে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ