আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। হিজরী ১৪৪৫/২০২৪ ঈসাব্দ সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) কেন্দ্রীয় পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৮৮%।
সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। অফিস ব্যবস্থাপক মু.অছিউর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result











