spot_img
spot_img

চলছে চাঁদ দেখা কমিটির বৈঠক; চাঁদ দেখা গেলে ফোনে জানানোর অনুরোধ

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখতে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে জানানো হবে, চাঁদ উঠেছে কিনা, ঈদ কাল হচ্ছে কিনা।

সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। এতে সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ