spot_img
spot_img

ইসরাইলী বিমান হামলায় ইসমাইল হানিয়ার ৩ পুত্র ও নাতী শহীদ

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় শাহাদাত বরণ করলেন ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ায় ৩ পুত্র ও বেশ ক’জন নাতী।

বুধবার (১০ এপ্রিল) গাজ্জার পশ্চিমাঞ্চলীয় শহরের শাত্বী ক্যাম্প এরিয়ায় হানিয়া পুত্রের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় অবৈধ রাষ্ট্রটির সেনারা।

৩ পুত্র ও বেশ ক’জন নাতী নিহতের ঘটনায় ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে, আমার ৩ পুত্র ও নাতীদের শাহাদাত দান করে তিনি আমাকে সম্মানিত করেছেন। আমাকে শহীদের পিতা হওয়ার মর্যাদা করেছেন। যে অশ্রু ও বেদনা তীব্রভাবে অনুভূত হচ্ছে এর মাধ্যমে আমাদের ভবিষ্যত, জনগণের স্বাধীনতা ও জাতি ও উম্মাহর কল্যাণ ও ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশাআল্লাহ। আমার সন্তান ও শাহাদাত বরণকারী নাতীরা পৃথিবীর ও যুগের শ্রেষ্ঠত্ব লাভ করেছে। তাদের চূড়ান্ত পরিণতি হয়েছে খুবই সম্মান ও মর্যাদার। আমার সন্তানেরা সর্বদাই গাজ্জার সন্তানদের সাথে ছিলো। কখনোই গাজ্জা ত্যাগ করে যায়নি। গাজ্জার জনগণ ও প্রতিটি পরিবারকে কুদস রক্ষায় তাদের সন্তানের রক্তের মাধ্যমে চড়া মূল্য দিতে হচ্ছে। আমিও তাদের থেকে ব্যতিক্রম নই। এখন পর্যন্ত আমার পরিবারের ৬০ জন শহিদী নজরানা পেশ করেছে। অন্যান্য ফিলিস্তিনি সন্তানদের ন্যায় আমার পরিবারের সদস্য ও সন্তানেরাও শাহাদাত বরণ করেছে। ইসরাইল মনে করছে জিহাদে নেতৃত্বদানকারীর সন্তানদের উপর হামলা হলে নেতার দৃঢ়তা ভেঙে যাবে। জনগণ ও স্বাধীনতাকামীরা মনোবল হারাবে। আমরা তাদের বলতে চাই, রক্ত আমাদের মনোবল ভঙ্গ করবে না বরং উত্তরোত্তর দৃঢ়তা বৃদ্ধি করবে। অনন্তকালের জন্য ভূখণ্ড আঁকড়ে থাকার মনমানসিকতাকে বাড়িয়ে যাবে।

তিনি আরো বলেন, ইসরাইল তাদের লক্ষ্যে সফল হয়নি। আমাদের সমূলে উৎখাত করতে পারেনি। তারা নৃশংসতা, ঘরবাড়ি ধ্বংস ও গণহত্যা চালিয়ে আমাদের নিশ্চিহ্ন করতে চেয়েছে। আল্লাহর শপথ! তারা কখনোই তা পারবে না। বিপরীতে তারা শুধু ব্যর্থতার গ্লানিই বইবে।

ইসমাইল হানিয়া নিজ সন্তানদের নিহতের ঘটনায় বিচলিত নন ও কুদস ইস্যুতে হামাসের অবস্থানের পরিবর্তন ঘটবে না এদিকে ইঙ্গিত করে বলেন, তারা মনে করেছে আমার সন্তানদের হত্যার মধ্যদিয়ে আমাদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হবে। তাদের বলে দিতে চাই, সকল ফিলিস্তিনি শহীদের রক্ত থেকে আমার সন্তানদের রক্ত বেশি মূল্যবান নয়। এছাড়া শহীদ হওয়া সকল ফিলিস্তিনিও আমার সন্তান। তাদের ন্যায় আমার আপন সন্তানদের রক্তও কুদস ও আকসা স্বাধীনের লক্ষ্যে উৎসর্গ হয়েছে। কুদস ও আকসা রক্ষায় আমরা পিছু হটবো না। নূন্যতম ছাড় দিবো না।আমাদের দৃঢ়তা হ্রাস পাবে না। রাফাহ দখল করে আরো কোনঠাসা করার হুমকিও ফিলিস্তিনি জনগণ ও আমাদের স্বাধীনতাকামী যোদ্ধাদের ভীতসন্ত্রস্ত করতে পারবে না।

ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের জোরপূর্বক বন্দী ও তাদের সাথে ইসরাইলের জঘন্য আচরণের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, যারা আত্মসমর্পণ করেছে তাদের চরম নির্যাতন ও হত্যার মাধ্যমে জায়োনিস্ট ইসরাইল ব্ল্যাকমেইলিংয়ের যে ন্যাক্কারজনক চর্চা করছে আমরা তা কখনোই করিনি এবং করবো না।

এসবের মাধ্যমে হামাসকে পিছু হটানো কিংবা দমানো যাবে না এদিকে ইঙ্গিত করে বলেন, আমাদের ত্যাগ বা কুরবানী যত বড়ই হোক না কেনো আমরা কখনোই পিছু হটবো না। লক্ষ্য পূরণে কোনো ধরণের ছাড় দিবো না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ