spot_img
spot_img

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়ে শেষ হয়েছে ৭টা ১১ মিনিটে।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন।

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ