spot_img
spot_img

অচিরেই শত্রুদের চুরমার করে দিবে হামাস: খালেদ মিশাল

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে কঠিন হুমকি দিলেন ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মিশাল।

সম্প্রতি কাতারের দোহায় শাহাদাত বরণকারী হানিয়া পুত্র ও নাতীদের এক শোক সভায় ইসরাইলকে চুরমার করে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেন তিনি।

শোক সভায় বক্তৃতাকালে খালেদ মিশাল বলেন, ৬ মাসে পদার্পণ করা যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ ধাপে রয়েছি আমরা, যা আমাদের জন্য ফিলিস্তিনকে মুক্ত করার, জায়োনিস্ট পরিকল্পনা ও প্রকল্প ধ্বংসের দ্বার উন্মুক্ত করে দিবে।

ব্যর্থতা আড়াল করতে ধারাবাহিকভাবে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার মধ্যদিয়ে ইসরাইল হামাসের বিরুদ্ধে জয়ের তৃপ্তি পেতে চাচ্ছে উল্লেখ করে ইসরাইলকে কঠিন হুমকি দেন তিনি।

বেশ কয়েকবার মোসাদের হামলা থেকে বেঁচে যাওয়া এই হামাস শীর্ষ নেতা বলেন, এটিই চূড়ান্ত নয়। অচিরেই শত্রুদের চুরমার করে দিবে হামাস।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ