spot_img
spot_img

ইসরাইল শিগগিরই তছনছ হয়ে যাবে : খালেদ মিশাল

হামাসের আন্তর্জাতিক প্রধান খালেদ মিশাল বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল শিগগিরই তছনছ করে হয়ে যাবে।

হামাস প্রধান ইসমাইল হানিয়ার সন্তানদের শোকানুষ্ঠানে যোগ দিয়ে খালেদ মিশাল এই হুঁশিয়ারি দেন।

গত বুধবার ঈদের দিন গাজ্জা সিটিতে ইসরাইলি বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও একাধিক নাতি-নাতনি নিহত হন।

চলমান গাজ্জা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে খালেদ মিশাল বলেন, এটি চূড়ান্ত পর্ব নয়। তবে ইহুদিবাদীদের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ