spot_img
spot_img

তেঁতুলিয়ায় দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (০৮ মে) সকালে উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভারতীয় থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে নিয়ে গেছে।

এ ঘটনায় নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিজিবির মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ