spot_img
spot_img

বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পাকিস্তান (পিটিআই)-এর প্রধান ইমরানের খানের স্ত্রী বুশরা বিবির গৃহবন্দী দশা থেকে কারাগারে স্থানান্তরের এক আবেদন মঞ্জুর করেছে দেশটির আদালত।

বুধবার (৮ মে) আদালত ওই আবেদন মঞ্জুরের পর তাকে কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে বুশরা বিবির আইনজীবী জানিয়েছেন।

ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন এবং বাড়ির কারাকক্ষে দূষিত খাবার পরিবেশনের অভিযোগ করেছিলেন।

তিনি ও তার আইনজীবীরা বলেছেন, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি। এতে তার গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ