পবিত্র হজ পালন করতে চলতি বছর এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ২১ হাজার ৬৩ জন হজযাত্রী। মোট ৫৩টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৩১৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৮১টি ভিসা ইস্যু করা হয়েছে। সে হিসেবে এখনো ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।
হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
হেল্পডেস্কের তথ্যমতে, ৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদি যায়। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যা শেষ হবে আগামী ১০ জুন।











