spot_img
spot_img

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না : জানালো আমেরিকা

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বক্তব্য নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, এসব দাবি ফলস্। যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতা উৎসাহিত করা।

২০২১ সালের ডিসেম্বরে র‌্যাব এবং এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু’র ঢাকা সফরের সময়ও এ নিয়ে আলোচনা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ