spot_img
spot_img

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল

পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১৫ মে তিনি মদিনায় ইন্তেকাল করেন। এটিই চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (১৭ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ১১১ জন হজযাত্রী। মোট ৬৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৩ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত ৮১ হাজার ১টি ভিসা ইস্যু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ