spot_img
spot_img

ভারতে অস্ত্র চোরাচালান বন্ধ করেছে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশে অতীতে অস্ত্র চোরাকারবারির যে রুট ছিল সেটা বন্ধ করেছে।

শনিবার (২৫ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে ওই সেভেন সিস্টারে, সেই ব্যবস্থাও কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবচেয়ে বড় কাজ।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের ছিটমহলগুলো শান্তিপূর্ণভাবে বিনিময় করে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো এই ব্যাপারে কোন উদ্যোগই নেয়নি। জানতোই না।

অনুষ্ঠানে বক্তৃতা করেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মাদ ইব্রাহিম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ