spot_img

আমেরিকায় কুরআন কারীমের হাফেজ হলেন চার কিশোর

আমেরিকায় পবিত্র কুরআন কারীমের হাফেজ হয়েছেন চার কিশোর। কুরআন কারীমের হিফজ সম্পন্নকারীরা হলেন, মুহাম্মাদ তামজিদ ইসলাম, উসমান আলী, শাফীন সাঈদ ও মীরান খান।

সম্পতি আন-নূর কালচারাল সেন্টারের হলরুমে এক অনুষ্ঠানে তাদের পাগড়ী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আন-নূর কালচারাল সেন্টারের হিফজ বিভাগের প্রধান শিক্ষক মুফতী আবু তাহের সিদ্দিকী বলেন, করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রোগ্রামটি ছোট আকারে করা হয়। তবে সেন্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, শুভাকাঙ্খী, বাংলাদেশি প্রবাসীদের ঘরে বসে অংশগ্রহনের সুবিধার্থে গ্রাজুয়েশন প্রোগ্রামটি নিউইয়র্কের জনপ্রিয় টিভি ‘মিডিয়া টাইম টেলিভিশন’, তাদের ইউটিউব ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ও আন-নূর মসজিদের খতিব মুফতী মুহাম্মাদ ইসমাইল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-মুনসুর কালচারাল সেন্টারের উপদেষ্টা মুফতী মুহাম্মাদ আবদুল্লাহ, মুফতী উবাইদুল্লাহ, মুফতী মুজিবুর রহমান, মুফতী নাসিরুল্লাহ, মুফতী মুয়াযুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় আলেম-উলামা, আন-নূর সেন্টারের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ