spot_img
spot_img

বেনজীরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক আইজিপি বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। সে দেশে না কী বিদেশে, সেবিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চলছে।

আজ শনিবার (১ জুন) মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন-সম্পদ কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী বিধান রয়েছে, বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই৷ সে কী দোষ করেছে, কী না দোষ করেছে, সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই৷ এগুলোর তদন্ত হচ্ছে৷ তদন্তের পরে জানা যাবে তিনি দোষী, না নির্দোষ কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন বা সম্পদ বানিয়ে তার তথ্য দেননি। এগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে। অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক নয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী৷ আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম

spot_img
spot_img
spot_img

সর্বশেষ