spot_img
spot_img

আইসিইউতে সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবীব।

তিনি বলেন, কে এম সফিউল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন, পরিবারের পক্ষ থেকে আজ আমাদের বিষয়টা জানানো হয়েছে।

প্রায় ৯০ বছর বয়সী সফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় তিনি আক্রান্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ