spot_img
spot_img

খালেদা জিয়া সিসিইউতে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে তাকে ভর্তি করানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে অসুস্থতাবোধ করায় খালেদা জিয়াকে রাত সাড়ে ৩টায় হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে।

জানা গেছে, হঠাৎ করে খালেদ জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ