spot_img

ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মুহাররম ও আশুরায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও আযমতে সাহাবা (রা.) কনফারেন্স করেছে ইমাম সমাজ বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর চকবাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা কারী আবুল হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব মুফতী মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় কনফারেন্সে নবীজিকে (সা.) নিয়ে কটুক্তিকারী শাতিমে রাসূলের উপযুক্ত শাস্তির দাবি করে সাহাবায়ে কেরাম (রাযি.)-কে নিয়ে সমালোচনাকারীদের তীব্র নিন্দা জানায় বক্তারা।

বক্তারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম (রাযি.) ও আহলে বাইতের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ও তাঁদের শত্রুদের প্রতি ঘৃণা পোষণ করা ঈমানের অংশ।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবক্ষয় চরম পর্যায়ে এসে পৌঁছেছে। ভয়াবহ লুটপাট-দুর্নীতি ও চরম ব্যবসায়ী মন্দায় জনসাধারণ নাজেহাল, এ পরিস্থিতি চলতে থাকলে যেকোনও সময় ভয়াবহ বিপর্যয় চলে আসতে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং সরকারকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সর্বত্র আদল ইনসাফ প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ