বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ আগস্টে অনুষ্ঠিতব্য সারাদেশে গণমিছিল প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার (৪ আগষ্ট) চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, দলের আমীর মুফতী রেজাউল করীম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম , মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আলআমিন, মাওলানা দেরাওয়ার হোসাইন সাকী, জিএম রুহুল আমিন, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আব্দুল আউয়াল মজুমদার।











