spot_img

আওয়ামী লীগ মরে যায়নি : জয়

আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি, শেষ করা সম্ভব না বলে দাবি করেছেন স্বৈরা শাসক হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ বুধবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জয় বলেন, আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ