spot_img

শপথ নিলেন দুই উপদেষ্টা ও প্রধান বিচারপতি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ গ্রহণ করেছেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ই আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে আরও ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ করেন। উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে ঢাকার বাইরে থাকায় ওইদিন ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিতে পারেননি। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করলেন ১৫ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ