spot_img

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা; ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এসময় প্রবেশে বাধা দিলে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এই হামলায় ইসলামী ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তারা গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতরা হলেন, গোডাউন গার্ড শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ, বাকি একজনের পরিচয় জানা যায়নি।

আজ রোববার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন, অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তাসহ শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এসময় পাঁচ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ